পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাতজন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে ইউনিয়ন কৃষক লীগের নেতা নুর নবী এবং আওয়ামী লীগ কর্মী শাহাজান আলী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠায়।
গ্রেপ্তাররা হলেন—দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপিকর্মী আশরাফুজ্জামান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহীদ আলী। তাদের সকলের বাড়ি চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে, শহীদ আলীর বাড়ি পাশের সোনাহার এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের পদযাত্রা ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের ৬ নেতা-কর্মী আহত হন। তাদের মধ্যে ইউনিয়ন কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর নবীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এ পর্যন্ত চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে