
নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান। সাবেক অধ্যক্ষ একাধারে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও।
কলেজ কর্তৃপক্ষ সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাঁরা খাবারও বর্জন করেছেন প্রতিবাদে।
গতকাল শনিবার সৈয়দপুর সরকারি কলেজে এ অনুষ্ঠান হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর ই আলম সিদ্দিকী। তাঁদের সঙ্গে অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমানও।
এদিকে অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে সমালোচনা করেন।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন বলেন, ‘হাফিজুর রহমানকে আওয়ামী লীগ নেতা হিসেবে নয়, এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এবং সরকারিকরণে তাঁর ব্যাপক অবদান ছিল। তাই কৃতজ্ঞতাস্বরূপ সৌজন্যতাবশত আমন্ত্রণ করা হয়েছে।’
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ না হলেও সর্বমহলে তাদের অবাঞ্ছিত করা হচ্ছে। কলেজের অধ্যক্ষের এ বিষয়ে সাবধান হওয়া উচিত ছিল।
ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মঞ্চে পাশে বসা হাফিজুর রহমান আওয়ামী লীগ নেতা, তা তিনি জানতেন না। আগে জানলে ওই অনুষ্ঠানেই যেতেন না তিনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে