
দিনাজপুরের খানসামায় ব্রয়লার মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশের একটি খামারে এ ঘটনা ঘটে। বেলাল ইসলাম, রশিদ ইসলাম ও হাচান যৌথভাবে খামারটি পরিচালনা করেন।
ক্ষতিগ্রস্ত মালিক বেলাল, হাচান ও প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, আজ আনুমানিক সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগির বাচ্চা ও খামারটি পুড়ে যায়। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই মুরগির খামারমালিকেরা দাবি করেন এই অগ্নিকাণ্ডে তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অগ্নিকাণ্ডে ব্রয়লার খামার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে। এই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে