
রংপুরের গঙ্গাচড়ায় অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিস্টার আলীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মিস্টার আলী উপজেলার বড়বিল ইউনিয়নের বাগেরহাট এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনের ছেলে। তিনি গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও বড়বিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, মিস্টার আলীর বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃংখলা বিঘ্ন করে জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসম্মুখে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, মিস্টার আলীকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে