
ইশরাত জাহান সুইটি। শারীরিক উচ্চতা তিন ফুট হওয়ায় চাকরি পাননি তিনি। সেই ইশরাত এখন রংপুরের পীরগাছা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এই পদে উপজেলায় অন্য পাঁচজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচনী প্রচারণায় সাড়া ফেলেছেন তিনি।
রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন সুইটি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলায় ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে প্রজাপতি প্রতীক নিয়ে লড়ছেন ইশরাত। অনেক দিন ধরে বিন্দু রক্তদান সমাজসেবা সংগঠনের নেত্রী হিসেবে গরিব-অসহায় মানুষের জন্য কাজ করছেন ইশরাত।
ব্যক্তিগত জীবনে ইশরাত এক সন্তানের মা। তাঁর স্বামী ফারুক আহম্মেদ বিন্দু রক্তদান সমাজসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন।
বিন্দু রক্তদান সমাজসেবা সূত্রে জানা গেছে, এই সংগঠনের পক্ষ থেকে পীরগাছা উপজেলায় ১০ হাজারের বেশি অসহায় মানুষকে বিনা মূল্যে রক্তদান করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিন শতাধিক ক্যাম্পেইন করে প্রায় ১৫ হাজারের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে প্রতিষ্ঠানটি।
সরেজমিনে জানা গেছে, ইশরাত প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। নির্বাচনে জিতলে নিজের পরিকল্পনার কথা জানাচ্ছেন ভোটারদেরকে ইশরাত। অনেকে তাঁকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয় অনেকে জানান, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করায় উপজেলায় সাধারণ মানুষের মধ্যে ইশরাতের জনপ্রিয়তা বেড়েছে। তাঁকে অনেকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
ইশরাত জাহান সুইটি বলেন, ‘আমি শিক্ষিত মেয়ে। অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি। কিন্তু উচ্চতার পরিমাপে কেউ আমার পাশে দাঁড়ায়নি। যেহেতু সমাজের মানুষের জন্য কাজ করি, তাই অবহেলিত মানুষের পাশে থাকার জন্য নির্বাচনে লড়ছি। আপনারা দোয়া করবেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে