ঠাকুরগাঁওয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আজ দুপুর সাড়ে ১২টায় একটি শোভাযাত্রা ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের ভিআইপি হল রুমে আলোচনা সভা হয়। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি আজকের পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি সাদ্দাম হোসেন সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন, বিশাল রহমান, আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবন, পীরগঞ্জ প্রতিনিধি নুরুন নবী রানা, সাংবাদিক রেজওয়ানুল হক রেজু, আসাদুজ্জামান শামিম, সামসুজ্জোহা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা আজকের পত্রিকার জেলা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর তাঁরা শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদ্যাপন করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে