
কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি ও হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা। আজ রোববার শহরের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা। পরে কৃষকেরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আলু ফেলে দিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে তাঁরা উপজেলার কোল্ড স্টোরেজগুলোতে তালা ঝুলিয়ে দিলে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।
আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াত নেতা জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনসারুল ইসলাম, সুন্দর রায়, কৃষক রেজাউল ইসলাম, আলু ব্যবসায়ী কছিম উদ্দিন, ব্যবসায়ী ইরফান আলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মানিক হোসেন প্রমুখ।

আলুচাষি কছিম উদ্দিন বলেন, গত কয়েক বছর থেকে তাঁরা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। হিমাগার মালিকপক্ষ আলুর বস্তা সংরক্ষণে একচেটিয়া মুনাফা করেছেন।
সভাপতি আব্দুল মালেক বলেন, ‘আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে হয়। কোল্ড স্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাইনি। তাই আজ রাস্তায় নেমেছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে