
নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিক পাড়ায় বাড়ির সামনের ডোবা থেকে তানজিমুল আলম তমাল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তানজিমুল আলম তমাল প্রামানিক পাড়ার জাহাঙ্গীর আলম বাবুলের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তানজিমুল আলম দিনাজপুরের বীরগঞ্জ নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে খণ্ডকালীন কাজ করার পাশাপাশি একজন শৌখিন ফটোগ্রাফার। তাঁর একটি মেয়ে রয়েছে। তানজিমুলের বাবা জাহাঙ্গীর আলম সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত আছেন।
তানজিমুল আলমের বাবা জাহাঙ্গীর আলম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানজিমুল বাসা থেকে বের হয়। বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করছিল না। পরে রাত থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। এরপর পরদিন সোমবার সকালে বাড়ির সামনের ডোবায় মরদেহ ভাসতে দেখে তা শনাক্ত করা হয়। তাঁর ছেলেকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে