
রংপুরের মিঠাপুকুর থানা-পুলিশের ছয় দিনের প্রচেষ্টায় মোক্তারুল ইসলাম ভোদল (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সুদের টাকা নিয়ে সৃষ্ট বিরোধে ভোদলকে জবাই করে হত্যা করেন তাঁর খালাতো ও মামাতো ভাই।
গতকাল রোববার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তাঁরা ভোদলকে হত্যা করার কথা স্বীকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা মোক্তারুল ইসলাম ভোদল ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জায়গীরহাট বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।
কিন্তু দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা ৯ সেপ্টেম্বর রাতেই থানায় একটি জিডি করেন। থানা-পুলিশ ওই রাতেই বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাবস্টেশন এলাকা থেকে মোক্তারুল ইসলাম ভোদলের জবাই করা মরদেহ উদ্ধার করেন।
ধারণা করা হয়েছিল, মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছিনতাইকারীরা ভোদলকে জবাই করে হত্যা করে। কিন্তু থানা-পুলিশের ছয় দিনের তৎপরতায় হত্যার রহস্য উদ্ঘাটন হয়। ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়নি। সুদের কারবার নিয়ে সৃষ্ট বিরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ভোদলকে হত্যা করেছেন তাঁরই খালাতো ও মামাতো ভাই।
গতকাল রোববার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ।
তহিদুল ও আল আমিনের হেফাজত থেকে ভোদলের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ভোদল এবং তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিন উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভোদলের মা কল্পনা বেগম মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে