দেশের সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলও চাষ হচ্ছে। উৎপাদিত ফল স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে জেলার বাইরে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পাঁচটি উপজেলায় আম, জাম, কাঁঠাল, লিচুসহ দেশীয় ফলের পাশাপাশি প্রায় ৮২ বিঘা জমিতে ৭ প্রজাতির বিদেশি ফল চাষ হচ্ছে এ জেলায়। এসব ভিনদেশি ফলের মধ্যে রয়েছে ড্রাগন, চায়না কমলা, ত্বিন ফল, রক মেলন, স্ট্রবেরি, সৌদি খেজুর ও চিয়াসিড।
বিক্রেতারা বলছেন, দেশের মাটিতে ড্রাগন, স্ট্রবেরিসহ অনেক বিদেশি ফল চাষ হওয়ায় দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, পাঁচ–ছয় বছর ধরে এ জেলায় বিভিন্ন প্রজাতির বিদেশি ফলের আবাদ হচ্ছে। স্থানীয় একটি এনজিও ত্বিন ফলের চাষ প্রথম শুরু করে। দেশি ফল চাষের পাশাপাশি বিদেশি ফলের চাষ বিষয়ে চাষিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে