ভাঙচুরের মামলায় রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কালিগঞ্জ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল বাশার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবুল বাশার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সাতদরগা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পীরগাছা থানা–পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পীরগাছার নবু চালুনিয়া গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলার বাদী সামছুল হক। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ঢাকার মিরপুরে একটি হত্যা মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা (এসআই) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি পোড়ানোর ঘটনায় তদন্তে তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হবে।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবুল বাশারকে বেলা ৩টার দিকে ইটাকুমারী এলাকা থেকে আটক করা হয়। তার নামে পীরগাছা থানা ও ঢাকায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে