
জুলাই-২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট বডির এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানিক চন্দ্র সেন (রুম ৩০২), এস এম লাবু ইসলাম (রুম ৩০৩), ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মো. মেহেদী হাসান মিরাজ (রুম ৩০৩) এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সেজান আহম্মেদ ওরফে আরিফ (রুম ৬০৫)। বহিষ্কৃতরা প্রত্যেকে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৮ অক্টোবর অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভা, ৫ নভেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত এবং চলতি বছরের ২০ মার্চ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের আলোচ্যসূচি: ৫-এর সিদ্ধান্তে শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা-২০১৫ এবং ১০ মার্চ অনুষ্ঠিত প্রভোস্ট বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই চারজনের আবাসিকতা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, জুলাই ’২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত চার শিক্ষার্থীকে শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল প্রভোস্টের সিদ্ধান্তক্রমে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা-২০১৫ অনুসারে কোনো শিক্ষার্থী তিন মাসের বেশি সময় হলে অনুপস্থিত থাকলে তাঁর সিট অটোমেটিক বাতিল হয়ে যায়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে