
সরকারি গাছের ডাল কাটায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক ভ্যানচালককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার খানসামা থেকে টংগুয়া সড়কের তেল পাম্প এলাকা থেকে ওই ভ্যানচালককে আটক করা হয়।
এ সময় জব্দকৃত করলা স্থানীয় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত ভ্যানচালক রফিকুল ইসলাম (৩৫) উপজেলার ৪ নম্বর খামারপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ইয়াকুব হাজী পাড়ার ইনসান আলীর ছেলে।
উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের আজকের পত্রিকাকে জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে মেহগনি ও আকাশমণি গাছের ডাল কাটছেন কতিপয় লোক। এটি বন্ধ করতে বন বিভাগ সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এই নির্দেশনা অমান্য করেছিল অনেকে। নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে উপজেলার খানসামা থেকে টংগুয়া সড়কের তেল পাম্প এলাকা থেকে ওই ভ্যান চালককে আটক করা হয়।
খানসামা উপজেলা থেকে প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে করলা, বেগুন ও শসাসহ বিভিন্ন প্রকার সবজি ট্রাক ও পিকআপ যোগে আড়তে পাঠানো হয়। এই শাক-সবজি ক্যারেটে ভরে পাঠানোর সময় বিভিন্ন গাছের পাতা ব্যবহার করেন ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তীব্র তাপদাহে গাছ পরিবেশ রক্ষা করে। বন বিভাগের গাছের ক্ষতি করা বা ডাল-পালা কাটা সরকারি সম্পদ নষ্ট করার শামিল। এ কারণে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া করা হয়েছে। গাছ ও ডাল কর্তন রোধে সবার সচেতনতা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে