
গতকাল বুধবার দুপুর ১২টা। রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসনিক কার্যালয়ের সামনে পায়চারি করছেন তাজহাট এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন। তাঁর এক হাতে ব্যাগ, অন্য হাতে একমুঠো কাগজ। অপেক্ষা প্রত্যয়নে একটি স্বাক্ষরের জন্য। কিন্তু প্রত্যয়নে স্বাক্ষরে সুরাহা না পেয়ে হাঁপিয়ে ওঠেন তিনি।
মো. ইয়াসিন আক্ষেপ করে বলেন, ‘প্রত্যয়ন ও নাগরিকত্ব সনদে “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” লেখা থাকায় তাতে স্বাক্ষর করেননি কর্মকর্তা। কিন্তু সিটি করপোরেশন এটার কোনো সমাধান দেয় নাই। সকাল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছি। কোনো কাজ হচ্ছে না। সিটি করপোরেশন বলছে, তারা নতুন করে কাগজ বানাবে। কিন্তু আমার তো দরকার আজকে (বুধবার)। এই হয়রানির শেষ কোথায়?’
শুধু বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন নন; বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের বাসিন্দাদের। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদ, পুনর্বিবাহ না হওয়ার সনদ, আয়ের সনদ, অবিবাহিত সনদ, প্রতিষ্ঠান নিবন্ধনসহ সব ধরনের ফরম ও সনদপত্রের ওপরে ডান পাশে শেখ হাসিনার বাণী থাকায় ওয়ার্ডগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা তাতে স্বাক্ষর করছেন না। এতে বিপাকে পড়ছেন সেবাগ্রহীতারা। সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় থেকে সিটি করপোরেশনে ছোটাছুটি করেও কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে তাঁদের। এমন অবস্থায় এসব সেবা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
জানতে চাইলে রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা আজকের পত্রিকাকে বলেন, ‘গত অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কেনা সব খাম, ফরম, প্রত্যয়নপত্র ও বিভিন্ন ফাইলে শেখ হাসিনার বাণী, লোগো আছে। এগুলো নতুন করে করতে সময় লাগবে। শিগগিরই বিকল্প ব্যবস্থার চেষ্টা করছি। আপাতত এগুলো ফরম বিক্রয় করা বন্ধ রেখেছি।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে