লালমনিরহাটের কালীগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাজ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বুড়িমারী রেলপথের উপজেলার ভোটমারীতে এ ঘটনা ঘটে।
রাজ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহুবর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরে মিজানুর রহমান আজহারীর মাহফিলে আসে রাজ। মাহফিল শেষে সবার সঙ্গে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছিল সে। পথে উপজেলার ভোটমারী এলাকায় ছাদ থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাজ নিহত হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা তিনি নিশ্চিত করেননি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে