
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য বড় ধরনের জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্য কোনো প্রক্রিয়ায় হবে না। এই বাংলাদেশে আর কখনো ওয়ান-ইলেভেন আসবে না। কখনো আর ‘মার্শাল ল’ জারি হবে না।
আজ শনিবার বিকেলে দিনাজপুরের বিরলে ঢেরাপাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বেনিয়ারা এখন বাংলাদেশের দিকে নজর দিয়েছে। তারা ষড়যন্ত্র করছে, কীভাবে বাংলাদেশের অগ্রযাত্রা টেনে ধরা যায়, কীভাবে শেখ হাসিনার আকাশচুম্বী নেতৃত্বের যোগ্যতা টেনে ধরা যায়। আর এসব ষড়যন্ত্রের মূল জোগানদার হচ্ছে বিএনপি ও স্বাধীনতাবিরোধী চক্র।
ঢেরাপাটিয়া বালিকা উচ্চবালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে