
দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে রেলসেতু সংস্কারকাজে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, বাধা দেওয়ার কথা নয়। তারপরও কেন তারা এমন করছে, আলোচনা করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ধরন্দা গ্রামের কয়েক গজ পশ্চিমে সীমান্তবর্তী রেলসেতু সংস্কারকাজ শুরু হয়। সেখানে ইট-বালু দিয়ে কাজ করা হলে গতকাল শনিবার বিকেলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করতে বলেন। এ সময় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যায়।
হিলি রেলওয়ের টাইমকিপার আরাফাত রহমান বলেন, হিলি সীমান্তের ধরন্দা গ্রামসংলগ্ন রেলওয়ে সেতুর নিচের অংশে পাথর সরে দেবে যায়। এ কারণে ট্রেন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করায় সাত দিন আগে রেলওয়ে বিভাগ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
এরপর থেকে শ্রমিকেরা এর সংস্কারকাজ শুরু করে এলেও ওই দিন বিকেলে কোনো কারণ ছাড়াই হিলির বিএসএফ ক্যাম্পের সদস্যরা এতে বাধা দেন। ফলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় হিলি ২০ বিজিবি ক্যাম্পে জানানো হলে তারা গতকাল (শনিবার) সন্ধ্যায় বিএসএফের সঙ্গে আলোচনা করেন। এরপর বিজিবির পক্ষ থেকে কাজ শুরু করার কথা বলে। কিন্তু কাজ করতে গেলে বিএসএফ বাধা দেয়। এ কারণে শ্রমিকেরা সেখানে কাজ করতে চাচ্ছেন না। আবারও ২০ বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।
গত ৩০ জানুয়ারি বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মিটিংয়ে বিষয়টির ব্যাপারে বিএসএফকে জানানো হয় এবং তারা আপত্তি করবে না বলে জানায়। বর্তমানে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের আলোচনায় বসার কথা রয়েছে।
হিলি রেলওয়ে স্টেশনমাস্টার জয়ন্ত কুমার দাস বলেন, ‘শুনেছি বিএসএফ সেতুর সংস্কারকাজ করতে দিচ্ছে না। ফলে এ রেলপথ দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, নীলফামারী ও পঞ্চগড়গামী ট্রেন সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। কাজটি দ্রুত করা দরকার।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে