গাইবান্ধায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন আর রশিদ। আজ রোববার সদর ও ফুলছড়ি উপজেলার চার শতাধিক পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় র্যাব মহাপরিচালক হারুন আর রশিদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি র্যাব সব সময় মানবতার সেবায় কাজ করেছে। প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সংকটে র্যাব দেশ ও জনগণের সঙ্গে কাজ করে আসছে।’
তিনি বলেন, ‘চরাঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে দিশেহারা হয়েছেন।
এ ছাড়া কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসি মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। তাই র্যাবের পক্ষে থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ চিকিৎসা সেবা ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
ত্রাণ বিতরণকালে গাইবান্ধা র্যাব-১৩ এর সিপিসি-৩, র্যাব উপ-সহকারী-পরিচালক জাকির হোসেন, পুলিশ সুপার কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে