
অপহরণ মামলায় রাজশাহী সেফ হোমে রাখা এক কিশোরীকে আসামির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজশাহীর সেফ হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট ফাহিমা মুন্নি।
পরে আদালত লিখিত অঙ্গীকারনামা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য সতর্ক করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলা রুহিয়া থানার বাসিন্দা ১৬ বছরের ওই কিশোরীকে একই এলাকার শাহিন আলম, আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন বাড়ি থেকে অপহরণ করার অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা। পুলিশ গত ১৪ জুলাই শাহিনকে আটক ও কিশোরীকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। বিচারক শাহিন আলমকে কারাগারে এবং ও কিশোরীকে মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসনে (সেফ হোম) পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী অভিযোগ করে বলেন, গত ১ অক্টোবর অপহরণ মামলাটির পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু আদালত আগের শুনানিতে ভুক্তভোগীর বিষয়ে কোনো আদেশ দেননি। আদালতের আদেশ ছাড়াই কিশোরীকে রাজশাহী থেকে ঠাকুরগাঁওয়ের আদালতে নিয়ে আসা হয়। পরে এ মামলার জামিন পাওয়া আসামিদের সঙ্গে দেখা করিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় সেফ হোমের কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্য জড়িত।
এ বিষয়ে অভিযুক্ত রাজশাহীর সেফ হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট ফাহিমা মুন্নি বলেন, গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুল সাকিব ফোন কল করে বলেন, ‘১ অক্টোবর ভুক্তভোগীকে আদালতে তোলার তারিখ রয়েছে সে অনুযায়ী আমরা তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়ে দিয়েছি।’ পরে আদালতের জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) আমাদের জানান এ মামলায় কিশোরীকে হাজির করার বিষয়ে আদালতের কোনো আদেশ ছিল না। পরে নিজের ভুল বুঝতে পেরে কিশোরীকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করি। এ সময় রাস্তায় পুলিশ হয়তো এ মামলার আসামিদের সঙ্গে ভুক্তভোগীর দেখা করিয়ে দেয়। এর দায়ভার তো আমাদের না।
এ বিষয়ে ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুল সাকিব বলেন, রাজশাহী সেফ হোমে এক কর্মকর্তা ফোনে জানতে চেয়েছেন ভুক্তভোগী কিশোরীর মামলাটির পরবর্তী কোনো তারিখ আদালত দিয়েছেন কিনা। পরে আদালত পুলিশের মাধ্যমে জানা যায়, ১ অক্টোবর এ মামলার তারিখ রয়েছে। কিন্তু এ তারিখে ভুক্তভোগীকে আদালতে তোলা হবে কিনা এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে