লালমনিরহাটের পাটগ্রামে রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনের যাত্রীদের টিকিট যাচাই করা হয়েছে। এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৩৬৩ যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পাটগ্রাম রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর ডাউন ট্রেনের প্রত্যেক বগির যাত্রীদের টিকিট নিরীক্ষা (চেক) করা হয়। এ সময় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করার দায়ে ৩৬৩ যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬৫০ টাকা ভাড়া আদায় করা হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী কমিউটার ট্রেনে যাত্রীর টিকিট যাচাই করা হয়। এ সময় যারা টিকিট ছাড়া ভ্রমণ করছিলেন তাঁদের কাছ থেকে টিকিটের টাকা আদায় করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে