
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা হত্যাচেষ্টার মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্বাধীনকে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
অভিযোগ রয়েছে, স্বাধীন ছাত্ররাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় অনিয়ম করে সহকারী স্টেশনমাস্টার পদে চাকরিতে ঢোকেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর টাউন হল এলাকা থেকে একটি মিছিল কাচারীবাজারের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা দিয়ে হামলা ও গুলি ছুড়তে থাকেন। হামলায় আহত হন অনেকে। গুলিবিদ্ধ হন আবু সাঈদ। এ ঘটনায় তিনি ৭ নভেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
কোতোয়ালি থানার ওসি আতাউর বলেন, ‘স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে ছিলেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে