দিনাজপুরের বিরলে পুকুরে মাটি কাটতে গিয়ে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের আকরগ্রাম এলাকায় মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের আকরগ্রাম এলাকায় ৪০ দিনের কর্মসূচির শ্রমিকেরা একটি পুকুর থেকে মাটি কেটে রাস্তায় দেয়। সময় এক শ্রমিকদের কোদালে লেগে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ভিড় করতে থাকে।
শহরগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি বিরল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে