
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করেছে তাজহাট থানার পুলিশ। আজ শনিবার ভোরে ওই শিক্ষার্থীকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদির।
আটক শিক্ষার্থীর নাম সুজন পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চমৎকার পালের ছেলে।
তাজহাট থানার ওসি বলেন, ‘এখনো আটক শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনা তৈরি হয়েছে বলে অভিযোগের ভিত্তিতে সুজন পালকে আটক করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে অনেকটা উত্তেজনা তৈরি হলে তাঁকে আটক করা হয়।’
পরিস্থিতি সামাল দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে প্রক্টর তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমি শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজ-খবর রাখছি।’
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (১ম বর্ষ) শিক্ষার্থী সেজুতি মুমু তাঁর ফেসবুক ওয়ালে ধর্ম নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে ‘আপত্তিকর’ মন্তব্য করেন আটক শিক্ষার্থী সুজন পাল।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে