
রংপুরে হত্যাচেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে গোপনীয়তার মধ্য দিয়ে অমিত বণিককে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। কিন্ত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অমিত বণিক রংপুর মেট্রোপলিটন চেম্বারের অন্যতম পরিচালক। ঘুষ দাবির অভিযোগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার শিবলী কায়সার, ব্যবসায়ী অমিত বণিক ও কামরুল ভরসার নামে মামলা করতে লিপি খান ভরসা ১৩ মার্চ তাঁর ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার তাঁকে বেধড়ক পেটান। একপর্যায়ে তাঁকে গুলি করতে একজন কনস্টেবলের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে চাঁদাবাজির মামলায় আসামি করা হয় অমিত বণিককে। একই দিনে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপকমিশনার শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকারী লিপি খান ভরসাকে গতকাল দুপুরে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে রংপুরের আদালতে হাজির করা হলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মামলার উচ্চতর তদন্তের জন্য আসামির রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে