পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ১৪ দিনের ছুটিতে যাচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বুধবার (৩ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। আর ৭ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে অফিস। ছুটি শেষে আগামী ১৬ এপ্রিল অফিস ও ১৭ এপ্রিল ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।
আবাসিক হল প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি থাকলেও আমাদের অনেক শিক্ষার্থী হলে থাকেন, চাকরির প্রস্তুতি নেন। সে ক্ষেত্রে হল বন্ধ দেওয়া উচিত নয়। তাই অফিস বন্ধ থাকলেও হল খোলা থাকবে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১২ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে