
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ। আজ রোববার দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এ সংবাদ সম্মেলন হয়।
এর আগে ১১ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিরের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের সম্মুখসারির বিপ্লবীদের বাদ দিয়ে রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্যদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একধরনের বৈষম্য। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে যাঁরা ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই থেকে কাজ করে চলেছেন, তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটির প্রায় ৩০ জন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এ সময় পক্ষপাত দুষ্টু কমিটি দাবি করে জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতাদেরকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আবেদন জানানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে