
রংপুরের পীরগাছায় আলুর বাম্পার ফলন হলেও হাসি নেই চাষিদের মুখে। বাজারে দাম না থাকায় আগাম আলু নিয়ে মহাবিপাকে পড়েছেন তাঁরা। উৎপাদন খরচ উঠছে না কৃষকদের। গত বছরের তুলনায় কেজিপ্রতি দাম অর্ধেকের বেশি কমে গেছে। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আলুচাষিরা।
গতকাল সোমবার পীরগাছা উপজেলার বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলার ৯টি ইউনিয়নে ১৩ হাজার ২০০ হেক্টরে বিভিন্ন জাতের আলু চাষ করা হয়েছে। তবে কৃষকদের দাবি, এ বছর ২০ হাজারের বেশি হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, যা বিগত কয়েক বছরের রেকর্ড পরিমাণ। এর মধ্যে প্রায় এক হাজার হেক্টরে আগাম জাতের আলু চাষ করা হয়।
বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর আলুর আকাশচুম্বী দাম থাকায় লোভে পড়ে এ বছর বেশি পরিমাণে চাষ করা হয়। প্রতি কেজি আলুর বীজ ১১০-১২০ টাকা দরে কিনে রোপণ করেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। আগাম জাতের আলু উত্তোলন করে কৃষকেরা এখন অন্য ফসল রোপণ করবেন। এদিকে কোল্ডস্টোরেজগুলো এখনো খোলা হয়নি। ফলে উভয়সংকটে পড়ে কৃষকেরা এখন পানির দামে আলু বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ইস্ট্রিক জাতের আলু ১০, সেভেন জাতের ৭-৮, লাল পাকরি জাতের ১২-১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গত বছর ইস্ট্রিক জাতের আলু ছিল ২৫-২৭, সেভেন জাতের ২২-২৫ এবং লাল পাকরি জাতের ৩০-৩৫ টাকা কেজি।
খোঁজ নিয়ে জানা গেছে, পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল ও বিভিন্ন ইউনিয়নে উঁচু জমিগুলোতে আগাম জাতের আলু বেশি চাষ করা হয়েছে।
ছাওলা ইউনিয়নের শিবদেব চর গ্রামের আলুচাষি জয়নাল মিয়া বলেন, ‘গত বছর দাম অনেক বেশি ছিল। তাই ধারদেনা করে ১১০ টাকা কেজি দরে বীজ কিনে আগাম আলু চাষ করেছি। এখন দেখি বাজারে দাম নেই। কোল্ডস্টোরেজও বন্ধ।’
নয়ারহাট এলাকার কৃষক আব্দুল খালেক মিয়া বলেন, ‘আগাম আলু সংরক্ষণ ও বাইরে রপ্তানির কোনো সুযোগ না থাকায় আমরা দাম পাচ্ছি না।’
পীরগাছা বাজারের আলু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, গত বছরে তুলনায় বেশি পরিমাণে আলু চাষ এবং উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম নেই।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বছর পীরগাছায় রেকর্ড পরিমাণ আলু চাষ হয়েছে। ফলনও ভালো। তবে আগাম জাতের আলু সংরক্ষণের কোনো সুযোগ নেই। আর বোরো চাষাবাদের জন্য কৃষকেরা আলু উত্তোলন করছেন। আলু সংরক্ষণ করে রাখা হলে পরে দাম বাড়তে পারে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে