কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ আখি মনি (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার গৃহবধূর বাবা সেকেন্দার আলী বাদী হয়ে উলিপুর থানায় মামলা করেন। এদিন বিকেলেই আখি মনিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শনিবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা এলাকায় এ ঘটনা ঘটে।
মামলায় জানা গেছে, খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলীর (২৭) সঙ্গে পাশের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগমের (২০) চার বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই মাহবুব আলী দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন। গত শনিবার রাতে শয়ন ঘরে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তাঁর শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে এলোপাতাড়িভাবে মারপিট করেন।
এ সময় গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে আবারও লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। কুড়িগ্রাম সদর হাসপাতালে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গৃহবধূর পিতা মারপিট করে হত্যার অভিযোগে জামাতা মাহবুব আলীসহ নামীয় তিনজন ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ নিহত শারমিন বেগমের ভাশুরের স্ত্রী আখি মনিকে গ্রেপ্তার করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে