দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক চাপায় একই মোটরসাইকেলে থাকা একজন ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন-দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম (১৪) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান (২৪)।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে ইউপি সদস্য মো. রাকিব ও তাসিমসহ ৪ জন একটি প্রাইভেটকারে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিল। বিরলের মঙ্গলপুর যেয়ে তাঁদের প্রাইভেট কারের তেল শেষ হয়ে যায়। রাকিব ও তাসিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশন থেকে তেল আনার জন্য মোটরসাইকেল আরোহী সাদবিন ওসমানের সাহায্য চায়। তেল নিয়ে তারা মোটরসাইকেলে তিনজন প্রাইভেট কারের কাছে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজারে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ট্রাক চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো. রায়হান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে