নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতীক নৌকা। কিন্তু এই নৌকার মালিক আওয়ামী লীগ নয়। এর মালিক এ দেশের জনগণ। নৌকাকে ধরে রাখার দায়িত্ব এ দেশের জনগণের।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘১৯৫২ সালে নৌকা আমাদের বাংলা ভাষা দিয়েছে, এই নৌকা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ দিয়েছে, গণতন্ত্র দিয়েছে, নৌকা আমাদের স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে, আমাদেরকে উন্নয়নশীল দেশ করে দিয়েছে এই নৌকা।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটী গ্রামে নবনির্মিত একটি সেতুর উদ্বোধন এবং একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী খালিদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সমগ্র পৃথিবীতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে বিশ্বব্যাংক পদ্মাসেতুর জন্য টাকা দিয়ে ফেরত নিয়েছিল, সেই বিশ্বব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করেছে।’
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বিরল উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা খুরশীদ আলম।
এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তুলাই নদীর ওপর ৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ৫৪ মিটার মহেশপুর সেতুর উদ্বোধন এবং ৪ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ পাওয়া একই নদীর ওপর সাবাইল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে