গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই শিশুর মৃত্যু হয় বলে দাবি করেন নবজাতকের স্বজনেরা। মঙ্গলবার বিকেলে শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নবজাতকের বাবা মো. মুনুজ ইসলাম জানান, তাঁর স্ত্রী তানজিলা আকতার স্মৃতিকে গত শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচার করেন। এতে তানজিলা আকতার স্মৃতি ছেলেসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি। নবজাতকেরও কোনো খবর নেননি। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের জানানো হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বজনেরা বাইরে থেকে দুগ্ধজাতীয় কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে।
শিশুটির মামা মো. শান্ত মণ্ডল বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় আর অতিরিক্ত ইনজেকশন দিয়ে আমার নবজাতক ভাগনেকে মারা হয়েছে।’
শিশুটির বাবা মুনুজ ইসলাম বলেন. ‘অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ আমাকে বলে চিকিৎসকের ব্যবস্থাপত্র আনেন। তারপর শিশুটিকে পোস্টমর্টেম করতে হবে। সিভিল সার্জনকে অভিযোগ দেন। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিপশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি। শিশুটির স্বজনেরা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক মৃত্যুর ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে