
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সদ্য ঘোষণা করা উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ঝাড়ুমিছিল কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রলীগের ৩ শতাধিক নেতা-কর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গেল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ঘোষণা করা কমিটিতে সভাপতি পদ পেয়েছেন জামায়াত-বিএনপির পরিবারের সন্তান সাদেকুল ইসলাম এবং রাষ্ট্রদ্রোহী মামলার আসামি শামীম রেজাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের নেতৃত্বে ছাত্রলীগের রাজনীতি করতে রাজি নন তাঁরা।
৫ নম্বর হরিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জল হাসান রাজবীর বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি দিয়েছেন। কমিটি ঘোষণার পর থেকেই হরিপুরের ছাত্রলীগ নেতারা ফুসে উঠেছেন। কমিটি বাতিলের দাবিতে সপ্তাহজুড়ে উপজেলাটিতে বিক্ষোভ, সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি ঘোষণা না করলেও ভবিষ্যতে আরও কর্মসূচি পালন করা হবে।’
হরিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘মাঠে কাজ করা ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটিতে ঠাঁই হয়েছে বিএনপি-জামায়াত ও রাষ্ট্রদ্রোহের মামলার আসামিদের। এই কমিটি হরিপুর ছাত্রলীগের রাজনীতিকে বিপদের দিকে ঠেলে দেবে। দ্রুত কমিটি বাতিলের দাবি জানাই।’
কর্মসূচিতে হরিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্ব করেন এবং হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জল হাসান রাজবীরের সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম, সহসভাপতি মহিদুর সরকার বাপ্পি, আরিফুর রহমান প্রধান, মো. ওমর, ওমর ফারুক লিটন, সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, রাশেদুজ্জামান রনি, হরিপুর সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।
জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম মেনেই যাচাই-বাছাই করে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এই কমিটি বাতিলের সুযোগ নেই। তবে হরিপুরে এক শ্রেণির লোক রয়েছে তারা প্রধানমন্ত্রীর নির্দেশনাকেও মানে না, আমাদের মানবে কীভাবে? বিগত নির্বাচনগুলোতে নৌকা মার্কার প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের পরাজিত করতে যারা ষড়যন্ত্র করেছিল, তারাই আজ এসব বিক্ষোভ ও অভিযোগ তুলছে। আমরা এগুলোকে পাত্তা দিচ্ছি না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে