লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত থেকে খায়রুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। খায়রুল ওই ইউনিয়নের খেংটি গ্রামের অহির উদ্দিনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জন ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকেন। এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান তাঁরা। বিকেলে সীমান্ত আইন-সংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা-পুলিশের কাছে খায়রুলকে হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাঁকে আটক করে নিয়ে গেছে তিনি চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাঁকে আটক করেছে বিএসএফ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে