পঞ্চগড়ের বোদা উপজেলায় ২২ হাজার টাকার জাল নোটসহ আফরোজা আক্তার রুমা (২২) নামে একজন তরুণীকে গ্রেপ্তার করেছে বোদা থানা-পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় বোদা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার টাকার ২২টি জাল নোট জব্দ করা হয়।
এ সময় রুমার সঙ্গে থাকা চার পালিয়ে যায়। এ ঘটনায় বোদা থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাদী হয়ে ওই তরুণীসহ ৪ সহযোগীকে আসামি করে বোদা থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, গ্রেপ্তার হওয়া তরুণীর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ (উত্তরপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
মামলার অন্য আসামিরা হলেন, উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী এলাকার আনোয়ার হোসেন (২৫), ময়দানদিঘী জম্বুরাপাড়া এলাকার সাদ্দাম হোসেন (২৮), মাড়োয়া বামনহাট ইউনিয়নের বামনহাট এলাকার মানিক (৩১) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাগ এলাকার খলিলুর রহমান ওরফে কামাল ওরফে মামুন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বোদা পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জাল নোট লেনদেনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী ও তাঁর সহযোগীরা পালানোর চেষ্টা করে। এ সময় ওই তরুণীকে পুলিশ আটক করলেও অন্য সহযোগীরা পালিয়ে যায়। তাঁর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার টাকার ২২টি জাল নোট জব্দ করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোদা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে