
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় দিনাজপুর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীর বাসুলী চেয়ারম্যান পাড়া, জয়ন্তীয়া ঘাট ও ঘাটপার থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে চার নারী ও এক শিশুর রয়েছে।
উদ্ধারকৃত পাঁচজন হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শক্তিপদ রায়ের স্ত্রী ঝর্ণা বালা রায় (৫২), বোদা উপজেলার সহিন রায়ের স্ত্রী সুমিত্রা রাণী, বিমল চন্দ্র রায়ের ছেলে সূর্য রায়, ঠাকুরগাঁও সদরের অনন্ত রায়ের স্ত্রী পুষ্পারাণী (৫২) ও দেবীগঞ্জ উপজেলার ভূপেন রায়ের স্ত্রী রুপালী রায় (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মমতাজ ইসলাম। তিনি বলেন, পঞ্চগড়ের করতোয়া নদীতে রোববারের নৌকাডুবিতে নিহতের ঘটনায় এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, খানসামা থেকে নদী পথে বোদা উপজেলার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। কাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে