
নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তার করার পর আজ শনিবার তাঁদের নীলফামারী আদালতে তোলা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল কুদ্দুস (২৮) ও ছামিনুর রহমান (২৫)। তাঁরা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির অদূরে একটি নলকূপে পানি তুলতে যায়। একপর্যায়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ও ছামিনুর রহমান তাঁর মুখ চেপে ধরে বাড়ির পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। এদিকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে ভুট্টাখেতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মা-বাবার কাছে ঘটনাটি খুলে বলে। কিশোরীকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে শুক্রবার শিক্ষার্থীর পরিবার স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। ওই দিন সন্ধ্যায় পুলিশকে খবর দিয়ে আব্দুল কুদ্দুস ও ছামিনুর রহমানকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে শুক্রবার রাতে ডিমলা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আজ শনিবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নীলফামারী সদর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আটকদের নীলফামারী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে