লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের হাতীবান্ধা উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার রাতে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলার নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও থানা-পুলিশে আগুন নিয়ন্ত্রণ করে।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে। তবে নির্বাচনী সরঞ্জাম বা কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। শুধু একটি বেঞ্চ পুড়ে গেছে।
ভোট গ্রহণ কক্ষের পাশে জানালা খোলা একটি কক্ষে আগুন লাগে। তবে দুর্বৃত্তদের লাগানো, নাকি শর্টসার্কিটের আগুন, তা পরিষ্কার করে বলা যাচ্ছে না বলেও দাবি করেন ওসি সাইফুল ইসলাম।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে