
দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।
বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে