
দিনাজপুরের নবাবগঞ্জে চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এতে চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা ৫৫টি প্রাণীর মধ্যে ৫১টি সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন্য প্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিক।
এর আগে গত ২৬ জানুয়ারি প্রথম দফায় অভিযান চালিয়ে স্বপ্নপুরী পার্কের চিড়িয়াখানা থেকে ২২ প্রজাতির ৭৪টি বন্য প্রাণী জব্দ করে বন বিভাগ। এর মধ্যে ১৯টি প্রাণী সরিয়ে নিলেও ৫৫ প্রাণী চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা হয়েছিল।
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক আজকের পত্রিকাকে জানান, দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে রাখা বন্য প্রাণী জব্দ করতে গতকাল দ্বিতীয় ধাপে অভিযান চালানো হয়।
অভিযানে ৫৫ বন্য প্রাণীর মধ্যে ২৮টি প্রাণী (১৭টি সাম্বার হরিণ, পাঁচটি মায়া হরিণ, পাঁচটি রাজ ধনেশ ও একটি পাকড়াও ধনেশ) কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক এবং পাঁচটি এশিয়াটিক কালো ভালুক গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি ২২টির মধ্যে চারটি কুমির স্বপ্নপুরীতে পালনের অনুমতি দেওয়া হয় এবং ১৮টি প্রাণী (১১টি বানর, ৩টি শজারু, ৩টি কচ্ছপ ও ১টি ভোঁদড়) নিকটস্থ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোছা নুরুন্নাহার জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্য প্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ।

বন অধিদপ্তর সব অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বন্য প্রাণী আটকে রাখার তথ্য নিকটস্থ বন বিভাগ বা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম, গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তা শেখ জসিমসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে