
বিএমডিসি, বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের চিকিৎসক সমাজ ও মেডিকেল শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মেডিকেল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

এ সময় আন্দোলনকারীরা দাবি তুলে বলেন, এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না—এ আইন ও বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে চলতি বছরে ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল এবং মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। এ ছাড়া ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করার দাবি তুলে ধরেন তাঁরা।


বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে