
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি। আমাদের সন্তানেরা রক্ত দিয়ে এই সত্য প্রমাণ করেছে। আগামীর নির্বাচন আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ।’
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা নির্বাচনী ব্যবস্থাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছি। আমার এই কথা যে সঠিক আমাদের সন্তানেরা তা রক্ত দিয়ে বলে গেছে। তাহলে এই নির্বাচনের সঙ্গে সকলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ভূলুণ্ঠিত হয়েছে। আগামীর নির্বাচন হলো আমাদের সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একতাবদ্ধভাবে, নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চাই, যেখানে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে হাসিমুখে অভিনন্দন জানাবে। এটাই হবে জনগণের সিদ্ধান্ত। সামনের নির্বাচন আমাদের জন্য একটি রিফাইনিং নির্বাচন। এখানে সবাইকে সমভাবে দায়িত্ব পালন করতে হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন রংবিহীন, চেহারাবিহীন একটি প্রতিষ্ঠান। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার আমরা তাই তাই করব। আমরা আমাদের সন্তানদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করব ইনশা আল্লাহ।’
এ সময় আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
সভায় দিনাজপুর সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫-এর তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন অফিসাররা উপস্থিত ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে