
বদরগঞ্জে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলামের এক ছাত্রীকে বাসায় ডাকাসহ অশ্লীল ভাষায় কথোপকথনে অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তাঁরা। শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানকে স্মারকলিপি দেন তাঁরা।
অভিযুক্ত শিক্ষকের নাম রাশেদুল ইসলাম। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় আগে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে শিক্ষক-ছাত্রীর অশ্লীল ভাষায় কথোপকথন অডিও ফাঁসের বিষয়টি ফেসবুকে দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ফেসবুকে দেখে তাৎক্ষণিক সভা ডেকে ওই খণ্ডকালীন শিক্ষককে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় মেয়েটির পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে