গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাগনের বিয়ের অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে ধাক্কায় খালা রওশন আরা (৬৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘুড়িদহ ইউনিয়নের জাদুর তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে মারা যান তিনি।
রওশন আরা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে আজ সাঘাটা থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের জাদুর তাইড় গ্রামে (চৌধুরীপাড়া) মৃত আব্দুল ওহাবের ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন রওশন আরা। অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের অ্যামপ্লিফায়ার হারিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সমাপ্ত ইসলামকে চোর সন্দেহ করায় উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত ইসলামের আত্মীয়স্বজনের ১০–১২ জনের একটি দল ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাশেদের বাড়িতে হামলা চালান। এ সময় রওশন আরা বাধা দেওয়ার সময় তাঁদের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাঁকে প্রথমে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেকে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে তিনি মারা যান। আজ সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে