
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাবেক এমপিকে আদালতে তোলা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মনিরুজ্জামান। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১৫ এপ্রিল রাতে দিনাজপুরে পুলিশের হাতে আটক হন শাহ সারোয়ার কবির। পরদিন তাঁকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা দরজা-জানালাসহ ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় ২৬ আগস্ট সদর থানায় একটি মামলা করা হয়। মামলায় শাহ সারোয়ার কবিরসহ ১১৪ জনের নাম উল্লেখ এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই।
উল্লেখ, শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে