প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস দেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। অপরিসীম ত্যাগ স্বীকার করেছে এ দল। বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। দেশকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।
স্পিকার এর আগে সকালে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেন। এতে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ হোসেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায়, সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ মো. রাশেদুন্নবী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দীকি রনিসহ আরও অনেকে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে