
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মোট ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, ‘আজ ভোর থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছে রংপুর ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল। এতে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরাও সহযোগিতা করছেন।’
এদিকে, প্রধানমন্ত্রী নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন ধর্মপ্রতিমন্ত্রী। এর আগে গতকাল রোববার রাতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন করতোয়া নদীর আউলিয়া ঘাট পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। কাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণসহ প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে আটজন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছে।
আরও পড়ুন:

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে