
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য গাইবান্ধা জেলা প্রশাসনের মাধ্যমে `পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) ' কে দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করেছে গাইবান্ধা সমিতি ঢাকা।
গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সদস্য মো. সোহানুর রহমান জেলা প্রশাসক মো. আবদুল মতিনের হাতে এসব সামগ্রী তুলে দেন। পরে জেলা প্রশাসক পুসাগ এর সদস্যদের হাতে অক্সিজেন কনসেনট্রেটর দুটি মেশিন তুলে দেন। মেশিনটি বাতাস থেকে ২১ শতাংশ অক্সিজেন নিয়ে শতভাগ অক্সিজেন সরবরাহ করতে পারে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় পুসাগ। চলমান করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের কাছে অক্সিজেন সেবা দিয়ে আসছে পুসাগ। এ ছাড়া জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন, ত্রাণ বিতরণ, গুণী শিক্ষক সংবর্ধনা, দীর্ঘতম আলপনা আঁকা, গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া থেকে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছেন এই সংগঠন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে