রংপুরের তারাগঞ্জে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। আজ রোববার সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে করা এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাব তারাগঞ্জের উদ্যোগে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিনা পরোয়ানায় গুমের উদ্দেশ্যে মধ্যরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়া হয়। ১৯ ঘণ্টা পর মধ্যরাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয় এবং রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
ওই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়। মধ্যরাতে সাংবাদিককে তুলে নেওয়া, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা ও শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানো মূলত ভয় দেখানো এবং সাংবাদিকের কণ্ঠরোধের জন্য করা হয়েছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামান শামসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, রিপোর্টার্স ইউনিট তারাগঞ্জ শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, দৈনিক বাংলার রংপুর প্রতিনিধি মীর আনোয়ার আলী, দৈনিক আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, বায়ান্নর আলোর নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম আপন, বাংলাদেশের আলো পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি রহমত মণ্ডল, দৈনিক আজকের জনবাণী পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি মোতালেব হোসেন, তৃতীয় মাত্রা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, দেশবাংলা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি জুয়েল ইসলাম, প্রথম খবরের তারাগঞ্জ প্রতিনিধি তারাজুল ইসলাম জাগোরংপুরের তারাগঞ্জ প্রতিনিধি আমজাদ হোসাইন, বাংলাদেশ বুলেটিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সামছুজ্জামান সুমন, সাংবাদিক ওমর ফারুক, আসাদুজ্জামান ও সুজন প্রামাণিক।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে