রংপুরের কাউনিয়ায় হারাগাছ সরকারি কলেজ, মীরবাগ কলেজ ও কাউনিয়া কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। হারাগাছ সরকারি কলেজ শাখায় সভাপতি মো. মেজবাউল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মীরবাগ কলেজ শাখায় সভাপতি মো. সাইদুর রহমান সুহাদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং কাউনিয়া কলেজ শাখায় সভাপতি মো. আলেফ নুর ও মো. কাওসার আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বুধবার ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানতে চাইলে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মোবাইল ফোনে রংপুর জেলা শাখার সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন আজকের পত্রিকাকে জানান, হারাগাছ সরকারি কলেজসহ তিন কলেজ শাখার ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ তিন কলেজে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে হারাগাছ সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে