
নীলফামারীর সৈয়দপুরে পুরোনো দক্ষ শ্রমিকদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ে কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
অনশনে রেলওয়ে কারখানার অর্ধ শতাধিক কর্মচারী অংশ নেন।
এ সময় বক্তারা জানান, চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম রেলওয়ের এ কারখানার কার্যক্রম। তারা বিকল্প অস্থায়ী নিয়োগ পদ্ধতিতে টিএলআর (কাজ নেই, মজুরি নেই) শ্রমিক হিসেবে কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। কারখানার উৎপাদনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অথচ অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তাঁদের বাদ দিয়ে কর্তৃপক্ষ নতুন লোক নিয়োগ করছে। তাঁদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবি জানান তাঁরা। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে